সোমবার, ১৩ মার্চ, ২০১৭

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জিয়া বাহিনী প্রধান জিয়াসহ ৪ বনদস্যু গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার


১৪ মার্চ ২০১৭



সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর খাল থেকে বনদস্যু জিয়া বাহিনী প্রধান জিয়া ও তার সেকেন্ড ইন কমান্ডসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা দুটি ওয়ান-শুটারগান, দুটি পাইপগান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সোমবার ভোর রাত ৩ দিকে কাটেশ্বর খালে এ ঘটনাটি ঘটে।
গ্রেফতাকৃতরা হলেন, জিয়া বাহিনীর প্রাধান জিয়াউর রহমান জিয়া (৩৭), মিন্টু গাজী (৩২), মাসুম বিল্লাহ (২৫) ও ইউনুচ আলি পঁচা (২৪)। র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, বনদস্যু জিয়া বাহিনী কাটেশ্বর খাল এলাকা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যা সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় ২০ মিনিট গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে যায়। এরপর র‌্যাব সদস্যরা সেখান থেকে দুটি ওয়ান-শুটারগান, দুটি পাইপগান ও ১৯ রাউন্ড গুলিসহ বনদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াসহ তার তিন সহযোগিকে গ্রেফতার করে। তিনি আরো জানান, তাদের শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্কুলের সময়ে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন




চুয়াডাঙ্গায় স্কুল চলার সময়ে সামনের রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কয়রার সংবাদ


স্কুল চলার সময়ে প্রতিষ্ঠানের সামনের রাস্তা দিয়ে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্কুল ছুটি অথবা টিফিনের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এ জন্য বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে সড়ক নিরাপদ রাখতে হবে।


আঃ রাজ্জাক রাজ,কয়রার সংবাদ





তালায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতাসহ দুইজন নিহত

কয়রা ডেস্ক : তালায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দণি-পশ্চিমাঞ্চলের ত্রাস, পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি (এম,এল) জনযুদ্ধের  বিদ্যুৎ বাহিনীর প্রধান বিদ্যুৎ বাছাড়সহ ২জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে । ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, রাম দা  ও গ্রীল ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করা হয়। 

তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩ টার সময় তালা থানার এস আই মো: মোজাফফার রহমান  ও এস আই মো: নাজমূল ইসলামের নেতৃত্বে পুলিশ টহলকালে তালার মহান্দী সড়কের পার্শ্বে লণ ঘোষের আমবাগানে এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের  ল্য  করে তারা গুলিবর্ষণ করে।  আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়।  ১৫/২০ মিনিট গুলি  বিনিময়ের পর  ডাকাতরা পিছু হঠলে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পুলিশ ২টি লাশ, একটি ওয়ান শুটার বন্দুক, একটি দেশী পিস্তল, রাম দা , ৪টি বোমা, তাজা গুলি ২টি, গ্রীল কাটার সরঞ্জাম উদ্ধার করে ।
ওসি জানান, এলাকাবাসীর মাধ্যমে নিহত দু’ব্যক্তির পরিচয় জানা গেছে তাদের নাম বিদ্যুৎ বাছাড় (৪৫) পিতা মৃত: কানাই লাল বাছাড়, গ্রাম-মাগুরাডাঙ্গা ও তালহা (২২) পিতা-নুরুল ইসলাম গ্রাম-সুজনশাহা  উভয় উপজেলা তালা। নিহত বিদ্যুৎ বাছাড় দণি-পশ্চিমাঞ্চলের ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী। তার ককয়রা ডেস্ক  নামে তালা থানায় ১৪টি মামলা রয়েছে। এরমধ্যে  ডাকাতি ৫টি, অস্ত্র উদ্ধার মমলা ৪টি, হত্যা প্রচেষ্টা মামলা ৫টি এবং ৪২বছর সাজাপ্রাপ্ত জামিনে মুক্ত আসামী । নিহত তালহা (২২) শিবির নেতা তার বিরুদ্ধে তালা থানায় নাশকতা মামলায় রয়েছে। তালহা হাজতে থাকাকালে বিদ্যুৎ বাছাড়ের সাথে পরিচয় হয়। জেলাখানায় বসে শিবির নেতা পূর্ববাংলা জনযুদ্ধ এম এল বাহিনীতে যোগদান করে। বিদ্যুৎ বাছাড় হাজত থেকে গত বছরের  ১১ডিসেম্বর  জামিনে মুক্তি পেয়ে সুজন শাহা এলাকার দাশ পাড়ায় অবস্থানকালে তার সাথে ছিল তালহা। সেখান থেকে একাধিক স্থানে অস্ত্রধারী সংগঠনকে গতিশীল করতে তৎপরতা চালাচ্ছিল । বিগত কয়েক মাস পূর্ব হতে এলাকায় তার দলীয় সদস্যদের ঐক্যবদ্ধকালে গত ডিসেম্বর মাসের ৩ ও ৪ তারিখে একাধিক পত্রিকায় তালার পল্লীতে চরমপন্থী দলের ফের তৎপরতা, প্রশাসনের হস্তপে কামনা  শিরোনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। এই বাহিনী নারী ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, ঘের দখল, হত্যা, ভাড়াটিয়া খুনীসহ শত অপকর্মের সাথে জড়িত ছিল। তালার প্রভাবশালী সন্ত্রাসীদের লালনকারী এক গডফাদার এই দুর্ধর্ষ সন্ত্রাসীদের আইনি সহয়তা প্রদানের নামে আদালত থেকে জামিনে মুক্ত করাচ্ছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে ।
অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ  ময়না তদন্তের জন্য সাতীরা  মর্গে  প্রেরণ করা হয়। এ সংক্রান্তে এসআই মোজাফ্ফর হোসেন বাদী  হয়ে সরকারী কাজে বাধা প্রদান, ডাকাতির প্রস্তুতি গ্রহণ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে তিনটি মামলা দায়ের করেছেন।

প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন কীভাবে, প্রশ্ন ফখরুলের..






ক্যাপশন : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : নিউজরুমফটো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ সালে আওয়ামী লীগ কার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল জনগণ তা জানতে চায়।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, “প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ক্ষমতায় এসেছেন কীভাবে? কার কাছে মুচলেকা দিয়েছেন? ২০১৪ সালের নির্বাচনের সময় ভারতের পররাষ্ট্রসচিব এখানে আসতেন। এসব থেকে মানুষ এটাই মনে করবে ২০১৪ সালে ‘র’ (ভারতের গোয়েন্দা সংস্থা) সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল? ভারত সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল।”
ভারতের সঙ্গে কোনো বৈষম্যমূলক চুক্তি মেনে নেওয়া হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে ২৫ বছরের একটি চুক্তি আবার হতে যাচ্ছে বলে ভারতের পত্রপত্রিকাগুলোয় খবর এসেছে। সেখানে আসলে কী হচ্ছে তা সরকারের জানানো উচিত। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিপক্ষে যায় বা স্বার্থে সংঘাত ঘটে এমন কোনো চুক্তি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।
ফখরুল আরো বলেন, একটি নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে সম্মেলন ও ২৭ মার্চ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচি ঘোষণা করে বিএনপি।